ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

রাজশাহীতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে এলাকাবাসীর সহায়তায় আটক করে পুলিশে দিয়েছেন স্ত্রী। শুক্রবার রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাহফুজুর পেশায় একজন রিকশাচালক।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ভাটাপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক মাহফুজুর তার নিজ বাড়িতে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ঘটনাটি তারই স্ত্রী স্থানীয় লোকজনকে জানান। বিষয়টি টের পেয়ে সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। এ সময় স্ত্রীর সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশ ডাকে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
নগরীর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু জানান, ওই কিশোরী দীর্ঘদিন ধরে তার বাড়িতে থাকতো। এর আগেও সে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু লজ্জায় পরিবারের লোকজন বিষয়টি প্রকাশ করেনি। শুক্রবার সন্ধ্যার পর ফের ধর্ষণের চেষ্টা করলে তার স্ত্রী স্থানীয় লোকজনকে খবর দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজশাহীতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯