ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ ২১৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

পঞ্চগড় সদর উপজেলার জোতদারপাড়া সীমান্ত এলাকা থেকে পঙ্কজ কুমার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ওই ভারতীয় নাগরিককে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুপুরে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া সীমান্তের হাফেজিয়াপাড়া এলাকা থেকে বিজিবির জোতদারপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে। আটক পঙ্কজ কুমার ভারতের শিলিগুড়ির চোপড়ামারি-গুয়াবাড়ি এলাকার বাপ্পী কুমারের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, জোতদারপাড়া সীমান্তের মেইল পিলার ৪১২ এর ৫ নম্বর সাব পিলার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল পঙ্কজ কুমার। এ সময় বিজিবির টহলরত সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হিন্দি ভাষায় নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন। পরে তাকে সদর থানায় হস্তান্তর করে বিজিবি। এ সময় তার কাছে দুটি ১০ রুপির ভারতীয় মুদ্রা ও একটি কাপরের ব্যাগে কিছু পুরোনো ব্যবহৃত কাপড় পাওয়া যায়। রাতেই বিজিবির জোতদারপাড়া বিওপির হাবিলদার মুসলিম উদ্দিন বাদী হয়ে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমদ বলেন, ওই ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে বিজিবি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০৩:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯