ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

৩ দিন ধরে নিখোঁজ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাব উদ্দীন ফকির কর্তব্যরত অবস্থায় গত শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। পরদিন বিভিন্ন স্থানে খোঁজেও তার সন্ধ্যান না পেয়ে সহকারী স্টেশন মাস্টার সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সোমবার পত্র পাঠিয়েছেন। এ পত্রের অনুলিপি রেলওয়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তার কাছেও প্রেরণ করা হয়েছে।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও,ঢাকা) ঢাকার কাছে ভানুগাছ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. কাইউমুল ইসলামের লিখিত পত্রে জানা যায়, ভানুগাছ স্টেশন মাস্টার মো. শাহাব উদ্দীন শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিট পর্যন্ত স্টেশনে কর্তব্যরত ছিলেন। এর পর থেকে আর তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। আকস্মিকভাবে ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শাহাব উদ্দীন ফকির নিখোঁজ হওয়ায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ স্টেশনের কাজকর্ম এলোমেলো হয়ে গিয়েছিল। ফলে শ্রীমঙ্গল উপজেলাধীন সাতগাঁও রেলওয়ে স্টেশন বন্ধ রেখে সেখানকার মাস্টার আব্দুর রহিমকে সাময়িকভাবে ভানুগাছ রেলওয়ে স্টেশনের দায়িত্ব দেওয়া হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. কাইউমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শ্রীমঙ্গল রেওয়ে থানাকে অবহিত করে বিভিন্ন স্থানে খোঁজ করেও শাহাব উদ্দীন ফকিরের সন্ধ্যান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে সোমবার (১৫ এপ্রিল) রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ঢাকার কাছে ঘটনাটি লিখিতভাবে অবহিত করতে হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহনের অনুরোধও জানানো হয়েছে। এখন উর্দ্ধতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে স্টেশন মাস্টার নিখোঁজের বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সাধারণ ডাযেরী করা হবে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ইসমাইল মাহমুদ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাব উদ্দীন ফকির নিখোঁজের সত্যতা নিশ্চিত করে করে বলেন, তাকে খোঁজে পেতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন খুব শীগগরই এ নিখোঁজ রহস্যেও উন্মোচন হয়ে যেতে পারে।

কমলগঞ্জ থানার নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, নিখোঁজ স্টেশন মাস্টার মাদকের সাথে যুক্ত। তিনি নিখোঁজের পরদিন তার মুঠোফোন ট্রেক করে তার অবস্থানটি ঢাকার গাবতলী বলে বোঝা গেছে।

এদিকে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নিখোঁজ স্টেশন মাস্টারের স্ত্রীর মুঠোফোনে কথা বললেও স্বামী নিখোঁজ বলে জানান। তবে তিনি তার নাম প্রকাশ না করেই শুধু বলেন তিনি এখন ব্যস্ত পরে কথা বলবেন বলে ফোনটি রেখে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৩ দিন ধরে নিখোঁজ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার

আপডেট সময় : ০৮:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯