ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় মাটিচাপায় ২ ইটভাটা শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি;

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শেখ ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদার জয়রামপুর এলাকায় শেখ ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবু (৩৫) দামুড়হুদার নতুন বাস্তপুর এলাকার ইউনুস আলীর ছেলে ও মামুন (৪৫) একই উপজেলার কেশবপুর গ্রামের কালা চাঁদ মণ্ডলের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, সকালে শেখ ইটভাটায় মাটি কেটে ইট তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটিধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু ও মামুন মারা যান। এ সময় আহত হন আরও এক শ্রমিক।

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চুয়াডাঙ্গায় মাটিচাপায় ২ ইটভাটা শ্রমিক নিহত

আপডেট সময় : ১১:০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯