ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

৮ কোটি টাকা ঋণ নিয়ে ছাত্রদল নেতা উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ ৩০২ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস সুমন ৮ কোটি ১২ লাখ টাকা ঋণ নিয়ে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাউথইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, সাউথইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

সাউথইস্ট ব্যাংকে সূত্রে জানা যায়, ইমরুল কায়েস সুমন বিকাশ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ঈশ্বরদীর পরিবেশক। এছাড়াও একটি করাতকলসহ অন্যান্য ব্যবসা রয়েছে তার। ইতিপূর্বে বিকাশ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবসা, হাউস লোন, করাতকলসহ বিভিন্ন ব্যবসার অজুহাতে সাউথইস্ট ব্যাংক থেকে আনুমানিক সাড়ে ৫ কোটি টাকা লোন নেন সুমন। বৃহস্পতিবার দুপুরে তিনি সাউথইস্ট ব্যাংক থেকে নগদ ঋণ (সিসি লোন) ২ কোটি ২৩ লাখ টাকা উত্তোলন করেন। এতে তার ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ কোটি ১২ লাখ টাকা। বৃহস্পতিবার থেকে সুমন উধাও হয়েছেন।

সাউথইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার মোস্তাক আহমেদ বলেন, গ্রাহকের (সুমন) উধাও হওয়ার বিষয়টি জানার পর আমরা সরেজমিন পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে সুমনের ছোট ভাই শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্যে করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৮ কোটি টাকা ঋণ নিয়ে ছাত্রদল নেতা উধাও

আপডেট সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯