ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ একই পরিবারের চারজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
নরসিংদীর রায়পুরার একটি গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে রয়েছে একই পরিবারের তিন বোন। তারা হলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রীতি আক্তার (১১), এসএসসি পরীক্ষার্থী মুক্তামণি (১৬), অষ্টম শ্রেণির ছাত্রী সুইটি আক্তার (১৩)। দগ্ধ অন্যজন তাদের ফুফু খাতুন্নেছা (৬০)।

দগ্ধ তিন বোনের মধ্যে বড় বোন রত্না আক্তার জানায়, প্রতিবেশী শিপন, কাজলদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে তাদের বিরোধ চলছিল। অনেক দিন আগে রায়পুরায় হত্যা মামলার মিথ্যা আসামি করা হয় তার দুই ভাই সোহাগ ও বিপ্লবের বিরুদ্ধে। এখন তারা পালিয়ে বেড়াচ্ছেন। এর মাঝে গত ডিসেম্বরে তাদের বাবা শামছুল হক মারা যান। তারপর থেকে ওই প্রতিবেশীরা নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। সর্বশেষ তারা এ ঘটনা ঘটায়।

রত্মা বলে, আজ ভোরে সবাই বাসায় ঘুমিয়ে ছিল। তখন পাশের বাড়ির শিপন, কাজল, রবিন, লোকমানসহ কয়েকজন তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. এনায়েত কবির বলেন, ‘রায়পুরা থেকে চারজন দগ্ধ রোগী এসেছে। সবার দুই হাতসহ মুখ পুড়ে শ্বাসনালী পুড়ে গেছে। এর মধ্যে খাতুন্নেছার ১২ শতাংশ, প্রীতির ১৫ শতাংশ, মুক্তামণির ১০ শতাংশ, সুইটির ১৫ শতাংশ পুড়ে গেছে।’

এ ব্যাপারে রায়পুরা থানার ওসি মোহসিনুল কাদির সাংবাদিকদের জানিয়েছেন, এলাকায় পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি দগ্ধদের দুই ভাই সোহাগ ও বিপ্লব। তারা এখন পলাতক। সেই ঘটনার জেরে অন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নরসিংদীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ একই পরিবারের চারজন

আপডেট সময় : ০৩:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯