ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চটপটি বিক্রেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯ ২৫৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; শেরপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় শাহ আলম (৫৫) রামে এক চটপটি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম শহরের চাপাতলি এলাকার অহেজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় স্থানীয় লোকজন হত্যাকারী সাইফুল ইসলাম ওরফে সাইদুলকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহ আলম শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ভ্যানে করে চটপটি বিক্রি করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি শহরের বাগরাকসা এলাকার বাস টার্মিনাল এলাকায় চটপটি বিক্রি করছিলেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বাস টার্মিনালের কাঁচাবাজারে মরিচ কেনার জন্য যান। সেসময় ওই কাঁচাবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে সাইদুল আকস্মিকভাবে দা দিয়ে শাহ আলমকে কোপাতে শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন হত্যাকারী সাইফুল ইসলাম ওরফে সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে নিহতের মরদেহ শেরপুর জেলা হাসপাতাল মর্গে নেয়া হয়।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম ওরফে সাইদুল বাস টার্মিনাল কাঁচাবাজারে তরকারি বিক্রি ছাড়াও মাঝে মাঝে চটপটি বিক্রির কাজ করতো। তার বাবার নাম আলাল উদ্দিন। খুনের তথ্য উদঘাটনে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে স্থানীয় লোকজন এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চটপটি বিক্রেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯