ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি Logo বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনীতি অনলাইন: দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যে চক্রান্ত চলছে, তা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, একটি গোষ্ঠী তা বিনষ্ট করতে এবং দেশকে আবার অন্ধকার যুগে টেনে নিতে সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে।

আজ সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে অনন্য দেশ প্রতিষ্ঠিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।

এসময় তিনি বৌদ্ধ ধর্মীয় প্রয়াত নেতাদের স্মরণ করেন এবং তাদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, তাদের কর্ম ও অবদানের জন্য তারা আমাদের অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন।

একই সাথে তিনি গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে মানুষকে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথ অনুসরণের আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু আজ আমাদের সেই সুযোগকে বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সবসময় এ ধরনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে এবং সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছে।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা, শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানসহ বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সংবিধান আপনাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষায় আপনাদের সচেতন হতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একটি কথা বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। বাংলাদেশের সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

বাংলাদেশের সুদীর্ঘ সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদের সুনাম ও ঐতিহ্য রয়েছ। সেটাকে সমুন্নত রাখতে হবে। আমরা সবাই এই মাটির সন্তান। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে পরিত্যাগ করেছে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রয়েছে।

এ দেশে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন।

এর মধ্য দিয়ে তিনি এ দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন। সেই পবিত্র দেহভস্ম আজও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ।

এর আগে রাষ্ট্রপতিকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং রাষ্ট্রপতি স্মারকগ্রন্থ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। এতে স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৬:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬