ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী Logo এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার ৩ Logo দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক Logo চাঁদপুরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক Logo কুমিল্লায় থিওসফিক্যাল সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি গোলাম ফারুক ও সম্পাদক চন্দন দাস Logo ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা বাটা দুলাল গ্রেপ্তার Logo ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি সরোয়ার আলমগীরের Logo বরিশালে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা বাটা দুলাল গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায়ও তার নাম রয়েছে।

শুক্রবার ভোররাতে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল হোসেন ওই এলাকার আবু তাহেরের ছেলে। তিনি চর চান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বাসস’কে বলেন, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূঁইয়া বাজার এলাকা থেকে বাটা দুলালকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা বাটা দুলাল গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬