ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী Logo বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর Logo ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী Logo প্রাথমিকের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা Logo বাকলিয়ায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ Logo ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৫১৮ মামলা Logo লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার Logo নোয়াখালীর দুই মামলার আসামি ফারুক চট্টগ্রামে গ্রেপ্তার Logo রাবির ভর্তি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর Logo হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নোয়াখালীর দুই মামলার আসামি ফারুক চট্টগ্রামে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা ডাকাতি মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ফারুক হোসেন ওরফে শুভকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে নগরের পাহাড়তলী থানার ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক হোসেনের বয়স ৩৮ বছর। তার বাড়ি নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম চর উরিয়া এলাকায়। তার বাবার নাম সাহাব উদ্দিন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১১ নারায়ণগঞ্জের যৌথ দল পরিচালনা করে নোয়াখালীর সুধারাম মডেল থানার দুটি মামলার তদন্তে পলাতক আসামি হিসেবে শনাক্ত ফারুককে গ্রেপ্তার করে।

এসআরবি জানায়, ফারুকের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে, একটি গত ৩০ জুলাই দায়ের করা ডাকাতির মামলা। অন্য মামলাটি ২২ সেপ্টেম্বর দায়ের করা হয়।

এসআরবি-৭-চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নোয়াখালীর দুই মামলার আসামি ফারুক চট্টগ্রামে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬