ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাসের সমস্যা ভেবে হার্ট অ্যাটাকের ৪টি নীরব সংকেত অবহেলা করলেই বিপদ Logo এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি Logo বঙ্গভবনের সিংহ পুকুরের মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম Logo নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি! Logo আফগানিস্তানের ১০ স্থানে বিমান ও ড্রোন হামলা পাকিস্তানের Logo রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

‘জেলার ২’-এ রহস্যময় লুকে বিদ্যা বালান, সিগারেট হাতে চমক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান বরাবরই পর্দায় একটি বিশেষ আবহ তৈরি করেন। এবার দক্ষিণী সিনেমায় তার দাপুটে উপস্থিতি নিয়ে চমক দিতে প্রস্তুত তিনি। রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে তাকে দেখা যাবে। ইতিমধ্যে চরিত্রটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

প্রকাশিত ঝলকে বিদ্যাকে দেখা যায় নীল শাড়িতে। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছেন তিনি।

এরপর উত্তেজনাপূর্ণ এক মুখোমুখি দৃশ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তার অভিব্যক্তি, পোশাক ও রহস্যময় উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে।

বিদ্যার এই নতুন লুক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। এক ভক্ত তার লুকের প্রশংসা করে লিখেছেন, ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও বুকে ট্যাটু—সব মিলিয়ে বিদ্যা যেন চরিত্রটিতে নতুন মাত্রা যোগ করেছেন।

আরেক দর্শকের মন্তব্য, ‘দ্য ওয়ান টু ওয়াচ আউট ফর’। অর্থাৎ ছবিতে নজর রাখার মতো অন্যতম চরিত্র হতে চলেছেন বিদ্যা। ওই দর্শকের মতে, যেকোনো চরিত্রে অনায়াসে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই অভিনেত্রীর।

আরেক ভক্ত লিখেছেন, ‘কান্থা’ চরিত্রে বিদ্যা বালানকে দেখে মনে হচ্ছে, তিনি যে ফ্রেমেই থাকবেন, সেটিই নিজের করে নেবেন। অভিনেত্রীর উপস্থিতি ও পর্দায় দাপট নিয়ে এমনই উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভক্তদের মন্তব্যে।

তবে শুধু বিদ্যার লুকই নয়, তার চরিত্র নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। রজনীকান্তের সঙ্গে তাকে কিভাবে উপস্থাপন করা হবে, পর্দায় দুই তারকার মুখোমুখি দৃশ্য কতটা জমবে—এসব নিয়েও চলছে আলোচনা।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত সিনেমাটির আবহকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

সান পিকচার্স প্রযোজিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সিনেমাটি ঘিরে রজনীকান্তের ভক্তদের আগ্রহের পাশাপাশি বিদ্যার নতুন অবতারও যে বাড়তি কৌতূহল তৈরি করেছে, তা এরই মধ্যে স্পষ্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘জেলার ২’-এ রহস্যময় লুকে বিদ্যা বালান, সিগারেট হাতে চমক

আপডেট সময় : ০৮:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬