ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

মুগদায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদায় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইসহাক (৩৮) নামে এক মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযানে দক্ষিণ মুগদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায় ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

তিনি বলেন, এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুগদায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬