ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রিজভীর নামে নেই কোনো ফেসবুক অ্যাকাউন্ট, ভুয়া আইডি বন্ধে থানায় জিডি Logo জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন Logo ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার, মামলা ৩৯ Logo মুগদায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার Logo রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে স্পিকারের গভীর উদ্বেগ Logo প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে : বাণিজ্যমন্ত্রী Logo কারিগরি বোর্ডের অধীনে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু Logo সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার Logo অভিযোগের তদন্তে অব্যাহতি: তবুও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান

রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসকের পরামর্শ ও শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার মায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

তিনি জানান, শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে শিশুটির মা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শিশুটি জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।

এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬