ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

জবিতে আজীবন ছাত্ররাজনীতি নিষিদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৪১৬ বার পড়া হয়েছে

জবিতে আজীবন ছাত্ররাজনীতি নিষিদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ
জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (জবি) আজীবন সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের নিশ্চয়তা দিয়েছে প্রশাসন। আজ বুধবার আন্দোলনকারীদের ছয় দফা দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জবিতে আজীবন ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিম্নবর্ণিত ৬টি দাবি প্রশাসনের হস্তগত হয়েছে—আজীবনের জন্য ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা কোটা সংস্কারের এই ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে। কোনো শিক্ষক শিক্ষার্থী বা কর্মচারী ছাত্রলীগসহ যেকোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মেসে অবস্থান করা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারী সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। এই আন্দোলনে হামলাকারী এবং মেসে হামলাকারীদের প্রশাসনে সোপর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল প্রকার আইনি সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসন সবগুলো দাবি বিবেচনায় নিয়েছে এবং সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে মর্মে নিশ্চয়তা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জবিতে আজীবন ছাত্ররাজনীতি নিষিদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ০৯:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪