ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের জোরালো আহ্বান রাষ্ট্রপতির Logo রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী Logo জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ Logo মোটরসাইকেলের চেইন পরিষ্কার ও লুব করার সঠিক নিয়ম Logo নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ খেলোয়াড় বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ভর্তির সুযোগ Logo তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান Logo নিত্যপণ্যের আমদানি বেড়েছে, রমজানে সরবরাহ স্বাভাবিক থাকার আশা Logo লগি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা

বাফুফের ক্যাম্প ছেড়েছেন আঁখিও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৮৭ বার পড়া হয়েছে

বাফুফের ক্যাম্প ছেড়েছেন আঁখিও

ঢাকা প্রতিনিধি:

বাফুফের ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেলেন আঁখি খাতুনও

বাংলাদেশ নারী ফুটবল দল থেকে একের পর এক বিদায় নিচ্ছেন খেলোয়াড়েরা। সাফজয়ী দলের আনুচিং মগিনি আর সাজেদা খাতুন ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন আগেই। দুই দিন আগে বাফুফের ক্যাম্প ছেড়ে যান সাফজয়ী দলের আরেক সদস্য সিরাত জাহান স্বপ্না। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ফুটবল আর খেলবেন না। সর্বশেষ সাফজয়ী দলের আরেক সদস্য আঁখি খাতুনও ক্যাম্প ছেড়ে চলে গেছেন সিরাজগঞ্জের বাড়িতে।

যাওয়ার আগে বাফুফেকে বলে গেছেন, তাঁর মা অসুস্থ। মা সুস্থ হলে আসবেন। তবে কবে আসবেন, সেটা বলে যাননি। বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার আজ বলেন, ‘আঁখি শুধু বলেছে, তার মাকে দেখাশোনার কেউ নেই। এ কারণে সে বাড়ি গেছে। কবে মা সুস্থ হবে, সে জানে না। তাই এখন ক্যাম্পে থাকতে পারছে না। তবে সে বলে গেছে ফুটবল খেলবে।’

আঁখি এর আগেও একবার বাড়িতে চলে যান অনির্দিষ্টকালের জন্য। তখন বাফুফে বারবার যোগাযোগ করলেও ক্যাম্পে ফেরেননি। মায়ের অসুস্থতার জন্য তখন তিনি বাড়িতে ছিলেন। শেষে বাফুফে তাঁকে অনুরোধ করে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসে।

আঁখির এবারের চলে যাওয়া নিয়ে একটি সূত্র বলছে ভিন্ন কথা। আঁখি বিয়ে করতে চলেছেন। হবু বর থাকেন চীনে। বিয়ে করে আঁখিও চীনে চলে যাবেন। সুতরাং আঁখিকেও হারাতে চলেছে নারী ফুটবল দল। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিষয়টা নিয়ে বিচলিত নন। আঁখির চলে যাওয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, ‘এটাই পৃথীবীর নিয়ম। পুরোনোরা যাবে, নতুন আসবে। একেকজনের একেক রকম সমস্যা। কাজেই যার যার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক সে। আমরা ধরেই নিয়েছি, এমন আরও হবে।’

বাফুফে বলছে, স্বপ্নাও শিগগিরই বিয়ে করতে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাফুফের ক্যাম্প ছেড়েছেন আঁখিও

আপডেট সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩