ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা

চীনে করোনায় ৮০ শতাংশ মানুষ আক্রান্ত

আন্তজার্তিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ৩৩২ বার পড়া হয়েছে

আগামী দুই বা তিন মাসের মধ্যে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ। কারণ ইতোমধ্যে দেশের ৮০ শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার চীনের সরকারি এক প্রখ্যাত বিজ্ঞানী দেশটিতে করোনার চলমান প্রাদুর্ভাব নিয়ে এমন মন্তব্য করেছেন।

স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেওয়া পোস্টে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ বলেছেন, চলমান চন্দ্র নববর্ষের ছুটির সময় জনগণের গণ-চলাচল মহামারীর আরও বিস্তার ঘটাতে পারে। এই সময় কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অদূর ভবিষ্যতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনা নেই।

কোটি কোটি চীনা নাগরিক চন্দ্র নববর্ষের ছুটিতে পরিবারের সাথে পুনর্মিলিত হওয়ার জন্য দেশজুড়ে ভ্রমণ করছেন। সম্প্রতি কোভিড বিধি-নিষেধ শিথিল করার পর দেশটিতে করোনার ব্যাপক প্রাদুর্ভাব শুরু হয়েছে। আর নববর্ষ উদযাপন ঘিরে দেশটির প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নতুন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, চীনে জ্বরের রোগীদের সেবাদানে নিয়োজিত ক্লিনিক, জরুরি সেবা কক্ষ এবং গুরুতর রোগীদের সেবাদান কেন্দ্রগুলোতে কোভিড রোগীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।

সরকারী তথ্য অনুযায়ী, চীন হঠাৎ করে শূন্য-কোভিড নীতি বাতিল করার প্রায় এক মাসে (১২ জানুয়ারি পর্যন্ত) কোভিডে আক্রান্ত প্রায় ৬০ হাজার জন রোগী হাসপাতালে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চীনে করোনায় ৮০ শতাংশ মানুষ আক্রান্ত

আপডেট সময় : ১২:০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩