ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

মৃতকে কবর থেকে তুলে জাঁকজমক অনুষ্ঠান হয় যে গ্রামে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯ ৩২৪ বার পড়া হয়েছে

মৃতের জন্য অন্তেষ্টিক্রিয়া বা শেষকৃত্য অনুষ্ঠানের মতো ধর্মীয় বা সামাজিক রীতি প্রায় সব দেশেই রয়েছে। তবে মৃত্যুর সপ্তাহখানেক পর মৃতদেহকে কবর থেকে তুলে এনে অন্তেষ্টিক্রিয়া চলছে, এমন হয় কি?

জানা গেছে, এমনই এক অদ্ভুত সামাজিক রীতি পালন করে আসছেন ইন্দোনেশিয়ার সুলাওয়েসি পর্বতের বিচ্ছিন্ন একটি গ্রামবাসী। একবার নয়, এমনটি করা হয় প্রতি তিন বছর পর পর।

সে গ্রামের অধিবাসী তোরাজান উপজাতি গত কয়েক শতাব্দী ধরে এমন অদ্ভুত রীতি পালন করে আসছেন। শতাব্দী প্রাচীন এ রীতির নাম ‘মানিন’।

দেশটির এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দারা প্রতি তিন বছর পর পর তাদের মৃত স্বজনদের দেহ কবর থেকে তুলে আনেন।

মৃতদের পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরিয়ে দেন। এর পর সাজিয়ে-গুজিয়ে হইহুল্লোড় করে বাড়ি নিয়ে যান তারা। মৃতকে আবার সমাধিস্থ করার আগে কফিনকে মেরামত ও সুসজ্জিত করেন তারা।এ ছাড়া মৃতকে বাড়ি নিয়ে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান।

তোরাজান উপজাতির বিশ্বাস, এই মৃত্যুই জীবনের শেষ নয়, এটি শুধু আধ্যাত্মিক জীবনে প্রবেশের একটি পর্যায়। এ ছাড়া মৃতদের আত্মা প্রিয়জনের কাছে ফিরে আসে বলেও বিশ্বাস করেন তারা।

তাই প্রতি বছর মৃতরা কেমন আছেন তা দেখতে এবং মৃতের পরিজনরা কেমন আছেন, তা দেখাতে মৃতকে কবর থেকে তুলে আনা হয়। এভাবে তিন বছর ধরে চলে এমন রীতি।

অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে এমন অদ্ভুত রীতি শতাব্দী ধরে পালন করে আসছেন তোরাজানরা। অনেকে বেশ জাঁকজমকে এই রীতি পালনে করে থাকেন। ‘মানিন’ রীতি এখনও একইভাবে পালিত হচ্ছে তোরাজান উপজাতিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মৃতকে কবর থেকে তুলে জাঁকজমক অনুষ্ঠান হয় যে গ্রামে

আপডেট সময় : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯