ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অবশেষে বিচারপতির ছেলের বিরুদ্ধে সার্জেন্ট মহুয়ার মামলা নিল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ৪০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক বিজিবির সদস্য মনোরঞ্জন হাজং সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মামলাটি নেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার মো. আসাদুজ্জামান।

এ বিষয়ে ডিসি গুলশান বলেন, ভুক্তভোগীর মেয়ে সার্জেন্ট মহুয়া হাজংয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের হয়েছে।

মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলাটি হয়েছে, আপাতত এটুকুই তথ্য।

বনানী থানা সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করা হয়েছে। মামলা নম্বর ২৫। সড়ক নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। ‌

এ বিষয়ে মনোরঞ্জন হাজংয়ের ছেলে মৃত্যুঞ্জয় হাজঢা বলেন, মামলা হয়েছে কি না আমরা এখনও জানি না। তবে যদি অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করা হয়ে থাকে তাহলে আর কী লাভ হবে। আমরা তো আসামির নাম নির্দিষ্ট করে অভিযোগ দিয়েছিলাম।

এদিকে মামলার বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, অজ্ঞাতনামা আসামি করে নিরাপদ সড়ক আইনে আজকে মামলাটি রুজু হয়েছে।

গত ২ ডিসেম্বর রাত সোয়া ২টার দিকে রাজধানীর চেয়ারম্যান বাড়ির সংলগ্ন ইউটার্নের মুখে দুর্ঘটনার আহত হন মনোরঞ্জন হাজং। ঘটনার পর গত ৩ ডিসেম্বর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অস্ত্রোপচার করে ভুক্তভোগীর ডান পায়ের গোড়ালির নিচ থেকে কেটে ফেলা হয়েছে।

অস্ত্রোপচারের পর সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৮ ডিসেম্বর দ্বিতীয় দফা অস্ত্রোপচার করে তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়েছে। কিন্তু সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ডান পায়ের উরু থেকে সম্পূর্ণ পা কেটে ফেলার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে মনোরঞ্জনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে গত ১৩ ডিসেম্বর তাকে বারডেম হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অবশেষে বিচারপতির ছেলের বিরুদ্ধে সার্জেন্ট মহুয়ার মামলা নিল পুলিশ

আপডেট সময় : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১