ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কাউন্সিলরের নির্দেশে এলাকায় গানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ ২২৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি;  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ করা হয়েছে। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল এ ঘোষণা দেন।

সোমবার কাউন্সিলর শাহজালাল বাদলের অফিসে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সংক্রান্ত শাহজালাল বাদলের এক বক্তব্যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর শাহজালাল বাদলের উপস্থিতিতে তার নির্দেশে এক ব্যক্তি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘এই এলাকায় গানবাজনা নিষিদ্ধ। এই মুসলমান সমাজে যাতে আর কোনো গানবাজনা না হয়, এ জন্য কাউন্সিলর অফিস থেকে প্রত্যেক মসজিদ কমিটি ও পঞ্চায়েত কমিটি বরাবর চিঠি ইস্যু করা হবে। আগামী শুক্রবার জুমার নামাজের বয়ানে বলে দেওয়া হবে। আগামী শনিবার থেকে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই চিঠির রেফারেন্স নিয়ে প্রতিটি বাড়িওয়ালাকে আপনারা বলে দেবেন।’

আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সিদ্ধান্ত প্রতিটি বাড়িওয়ালাকে বলে দিতে বলা হয় সভায়। এ বিষয়ে আরও দুটি সভা করে থানার ওসির সঙ্গে আলাপ করা হবে। ভালো কাজের জন্য এলাকার পঞ্চায়েত কমিটির সমর্থন আছে। প্রশাসনও এ ব্যাপারে সহযোগিতা করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

বিষয়টি স্বীকার করে কাউন্সিলর শাহজালাল বাদল সকালের সংবাদকে বলেন, বিভিন্ন দিবসে এলাকায় উচ্ছৃঙ্খল যুবকেরা অধিক রাত পর্যন্ত ডিজে পার্টির নামে গানবাজনা করে। এতে অসুস্থ ব্যক্তি, শিশু ও বৃদ্ধসহ মানুষের ক্ষতি হচ্ছে। তাই আমরা সবাই মিলে গানবাজনা বন্ধ রাখার বিষয়ে সভা থেকে একমত হয়েছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মোবাইল ফোন বলেন, গানবাজনা নিষিদ্ধের ব্যাপারটি আমার জানা নেই। কেউ আমাকে কোনো চিঠি দেয়নি, জানায়ওনি। রাষ্ট্র থেকে গানবাজনা নিষিদ্ধ করার কোনো আইন নাই। তবে কেউ আমাদেরকে চিঠি দিলে আইনে যা রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাউন্সিলরের নির্দেশে এলাকায় গানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’  

আপডেট সময় : ০১:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১