ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, থানায় মামলা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সোমবার ( ২৫ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানায় নারী নির্যাতন ও যৌতুক নিরোধ আইনের ধারায়- দারুস সালাম থানা আওয়ামীলীগের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহার আনাম সহ সাতজনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রজু হয়। মামলার বাদী এবিএম মাজহার আনামের (৫০) স্ত্রী ফিরোজা পারভীন(৪৩)।
মামলা ও মামলার বাদী সূত্রে জানা যায়, মাজহার বাদীর এর সাথে দীর্ঘ ১২ বছর যাবৎ ঘর সংসার করে আসছে তাদের ১১ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে সন্তান রয়েছে, সন্তান হওয়ার পর থেকে বিভিন্ন সময় আসামী মাজহার যৌতুকের জন্য বাদীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। সন্তানের মুখের দিকে তাকিয়ে বাদী দফায় দফায় বিশ লক্ষ টাকা এবং বিভিন্ন আসবাবপত্র ও নিত্যপণ্য প্রয়োজনীয় সামগ্রী আসামী মাজহারকে প্রদান করেন। যেহেতু আসামী একজন লোভী লম্পট প্রকৃতির পরনারী আসক্ত ব্যাক্তি সেকারনে যৌতুক দেওয়ার পরেও তার লোভ দিন দিন বেড়েই চলেছে। একই সাথে একাধিক নারীর সাথে তার অন্তরঙ্গ মূহুর্তের ছবি থাকার কারনে ধারনা করা যায় যৌতুকের টাকা ঐ সকল নারীর পিছনে ব্যায় করছে।
মামলা সূত্রে আরও জানা যায়, গতবছর এপ্রিল মাসের ৪ তারিখ বিকাল তিনটায় আসামী মাজহার অন্যান্য আসামীদের কুপ্রোরচনায় বাদীর পরিবারের নিকট হতে আরও দশলক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দেয়। যার ফলস্রুতিতে গতবছর ১২ ডিসেম্বর বিকেল তিনটায় আসামী মাজহার ও অন্যান্য আসামীরা পূর্বের দাবিকৃত দশলক্ষ টাকা চাইলে বাদী দিতে অস্বীকৃতি জানালে আসামীগণ তাকে শারীরিক নির্যাতন করে গুরতর আহত অবস্থায় বাদীর আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে স্থানীয় হসপিটালে তার চিকিৎসা করায়। কিছুটা সুস্থ হয়ে বাদী একমাত্র শারীরিক এবং বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপোষ মিমাংসার উদ্দেশ্যে সোমবার (২৫ জানুয়ারী ২০২১) সন্ধ্যা সাতটায় আসামী এবং বাদী যে ফ্লাটে বসবাস করত সেখানে গিয়ে দেখতে পায় বাদীর আলমারির তালা ভাঙ্গা এবং বাদীর বিয়ের সময় উপহার হিসেবে পাওয়া পনের ভরী স্বর্নালঙ্কার, গুরুত্বপূর্ণ দলিলপত্র বিবাদীগণ সরিয়ে ফেলেছে। এই সময় আসামী মাজহার যৌতুকের দশলক্ষ টাকা ছাড়া বাদী কেন বাসায় ঢুকেছে এই বলে চুলের মুঠি ধরে কিল ঘুষি লাথি মারে এবং বাঁশের লাঠি দিয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার চেষ্টা করলে বাদী হাত দিয়ে ঠেকায়। যাতে তার হাত গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এসময় মামলার অপর আসামী মিলি বাদীকে এলোপাথারি কিল ঘুষি লাথি মারে এবং বাদীর প্রতিবন্ধী সন্তানকে মারধর করে। তখন বাদীকে অন্যান্য আসামীরা মারধর করা অবস্থায় আসামী কামরুল ইসলাম বাদীর নাকে ঘুষি মেরে রক্তাক্ত করে। একপর্যায়ে আসামী মাজহার বাদীকে হত্যার উদ্দেশ্যে অন্যান্য আসামীর সহযোগিতায় বালিশ চাপা দেয়। তখন বাদীর ডাক চিৎকারে আপোষ মীমাংসার জন্য পাশের রুমে অবস্থানরত বাদীর আত্মীয় স্বজন এগিয়ে এসে বাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা করায়।
এখানে উল্লেখ থাকে যে আসামী মাজহার আনাম ইতিপূর্বে অস্ত্রসহ বিমানবন্দর অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হয়। এছাড়াও দারুস সালাম থানায় ইতিপূর্বে দখলের অভিযোগে মামলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, থানায় মামলা 

আপডেট সময় : ০৬:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১