ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এনআরবি ব্যাংকের ৩ পরিচালকসহ চারজনকে দুদকে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

অবৈধভাবে অর্জিত অর্থে ব্যাংকের শেয়ার ক্রয় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে এনআরবি ব্যাংক লিমিটেডের তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদেরকে তলব করে নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে এনআরবি ব্যাংক লিমিটেডের শেয়ার হােল্ডার আমিনুর রশিদ খান ও তার দুই ছেলে এনআরবি ব্যাংকের পরিচালক নাফি রশিদ খান ও নাভিদ রশিদ খান এবং এনআরবি ব্যাংক লিমিটেডের আরেক পরিচালক ইদ্রিস ফরায়জীকে হাজির হতে হবে।

এতে আরও বলা হয়, বিভিন্ন অনিয়ম দুর্নীতিসহ অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন ব্যাংকের বিপুল অঙ্কের শেয়ার ক্রয়সহ তাদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া জাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে ব্যাংকটির পরিচালক ও অংশীদারের বিরুদ্ধে।

এর আগে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে অভিযুক্তদের ব্যাপারে তথ্য চিঠি দিয়েছে দুদক।

অভিযোগ আছে, দুর্নীতি, অনিয়ম, কর ফাঁকি ও বিদেশে হুন্ডি কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্ত গড়েছেন আমিনুর রশিদ খান ও তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এনআরবি ব্যাংকের ৩ পরিচালকসহ চারজনকে দুদকে তলব

আপডেট সময় : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১