ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়া সেই ‌‘শ্রমিক লীগ নেতার’ জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় আলোচিত প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন দিয়েছেন আদালত।

বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৭ জানুয়ারি) সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখে ভিকটিম ও মামলার বাদী তার মা প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তুফান সরকারের পক্ষে কথা বলেন।

পরে বিচারক একেএম ফজলুল হক তার জামিন আবেদন মঞ্জুর করেন। তুফান দীর্ঘ পৌনে ৪ বছর জেলে আছেন।

২০১৭ সালের ১৭ জুলাই কলেজে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে তুফান সরকার বাসায় ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে।

পরে তুফানের স্ত্রী ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি এবং তার মা রুমী বেগম ওই কিশোরী ও তার মায়ের ওপর নির্যাতন চালায় এবং এক পর্যায়ে দুইজনের মাথা ন্যাড়া করে দেয়।

বিষয়টি সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা হলে তুফান সরকারকে গ্রেপ্তার ও পরে মামলা করা হয়।

পরে তুফান সরকারের এক ভাই বন্দুকযুদ্ধে নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়া সেই ‌‘শ্রমিক লীগ নেতার’ জামিন

আপডেট সময় : ১১:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১