ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ২৪৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কাউন্সিলর নিহতের ঘটনায় পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করছে।

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তারিকুল ইসলাম (৪৫) নামের সদ্যবিজয়ী ওই কাউন্সিলরের মৃত্যু হয়।

তিনি শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন।

স্থানীয়রা জানান, নির্বাচনে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিনের (উটপাখি) সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংঘর্ষ হয়। এসময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নবনির্বাচিত কাউন্সিলর নিহত হওয়ার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর

আপডেট সময় : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১