ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘আনুশকারকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করা হয়েছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ২৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

দিহান ও তার সঙ্গীরা আমার মেয়েকে গত ৭ জানুয়ারি অপহরণ করে নিয়ে যায়। বাসায় নিয়ে ধর্ষণ শেষে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দিহান তখন ফোন দিয়ে জানায়, হাসপাতালে পায়ে ধরে কান্নাকাটি করে বলে, ‘আন্টি আমাকে বাঁচান।’ তখন দিহান আরও বলে, ‘আমরা চারজনই তাকে বাসায় নিয়ে যাই।’

আমার মেয়ে ফাঁকা বাসায় একা যাওয়ার কথা না বলে জানিয়েছেন ধর্ষণের পর হত্যার শিকার ইংরেজি মাধ্যমপড়ুয়া স্কুলছাত্রীর মা। তিনি মেয়েকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলেও দাবি করেন।

আজ বুধবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ এনে তিনি বলেন, আমার নিষ্পাপ মেয়েকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। চরিত্রহনন করা হচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা প্রচারণাকারীদের সাইবার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি।

একইসাথে পুলিশ অপহরণ মামলা করতে দেয়নি অভিযোগ এনে স্কুলছাত্রীর মা বলেন, আমরা অপহরণ মামলা করতে চেয়েছি। কিন্তু পুলিশ সেটা করতে দেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে, দিহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ তথ্য মোটেও সঠিক নয়। দিহানের সঙ্গে আমার মেয়ের পরিচয় ছিল না।

তিনি বলেন, আমি চার দফা দাবি জানাচ্ছি। দ্রুত বিচার আইনে দিহান ও তার সঙ্গীদের বিচারের আওতায় আনতে হবে। সরকার যেন তদন্তে আমাদের সহযোগিতা করে। স্বচ্ছ ও সঠিক ডিএনএ পরীক্ষা করা হোক। ন্যায়বিচার নিশ্চিত করা হোক। আমার নিষ্পাপ মেয়েকে বিকৃতভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি একজন মা। আমি অমার মেয়েকে হত্যার স্বচ্ছ ও ন্যায় বিচার চাই।

নিহত স্কুলছাত্রীর বাবা বলেন, মেয়েকে পেয়ে আমি আমার মায়ের শূন্যতা ভুলেছি। মেয়ে আমার মায়ের মতো ছিল। আমাকে না বলে কিছুই করতো না মেয়েটা। আমরা সেভাবে মেয়েকে গড়ে তুলেছি। যেদিন ঘটনা ঘটে, ওইদিন সে আমাকে ফোন দিয়েছিল, কিন্তু জরুরি সভা থাকায় আমি ফোন ধরতে পারিনি। আমার একটাই অনুরোধ সরকারের কাছে, সঠিক তথ্য তুলে ধরা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘আনুশকারকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করা হয়েছে’

আপডেট সময় : ১০:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১