ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কনডেম সেলে স্বাধীনতা নিয়ে কি ভাবতেন বঙ্গবন্ধু?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ২৪৩ বার পড়া হয়েছে

কনডেম সেলে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জীবন ফিরে পাওয়ার নিশ্চয়তা না থাকলেও বাংলাদেশ যে স্বাধীন হবে – সে ব্যাপারে নিশ্চিত ছিলেন বঙ্গবন্ধু। স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তনের আগে লন্ডনে প্রথম প্রেস কনফারেন্সে সেই আত্মবিশ্বাসের কথা জানান জাতির পিতা। বলেন- শতশত বছর ধরে বিদেশিদের শোষণের শিকার বাংলাদেশের প্রতি ব্রিটিশ নাগরিকদেরও দায়-দায়িত্ব আছে। ১০ জানুয়ারী দেশে ফেরার আগে সেই প্রেস কনফারেন্সে আর কী বলেছিলেন বঙ্গবন্ধু?

জানুয়ারী ১৯৭২। কনকনে ঠান্ডা আর মেঘ-বৃষ্টির দখলে লন্ডন। যেখানে ক’দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা উঠছে মাত্র ৬ ডিগ্রি। এমন হাড় কাঁপানো শীতে ৮ জানুয়ারি সকালে হিথরো বিমানবন্দরের পৌঁছান বঙ্গবন্ধু। ২৯০ দিনের জেলজীবন থেকে মুক্তি পাওয়া বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য বিমান বন্দরের ভেতরে বাইরে সে কি উচ্ছাস!

দুপুরেই ক্ল্যারিজ হোটেলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটিই ছিলো বঙ্গবন্ধুর প্রথম সংবাদ সম্মেলন। এতে আবেগঘন ভাষায় প্রবল আত্মবিশ্বাসী হয়ে তিনি বলেছিলেন, কনডেম সেলে থেকেও আমি জানতাম বাংলাদেশ স্বাধীন হবেই।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বঙ্গবন্ধুর কাছে জানতে চাইলেন এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কী? বঙ্গবন্ধু বললেন- রাস্তাঘাট লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, রাস্তাঘাট-ব্রিজ ভেঙে পড়ার পাশাপাশি ভেঙে পড়েছে দেশের অর্থনীতিও।

দৃঢ়চিত্তে বঙ্গবন্ধু বললেন বিদেশি শক্তির শোষণের শিকার বাংলাদেশের প্রতি ব্রিটিশ নাগরিকদেরও দায়িত্ব আছে। কারণ, তাদের অর্থনীতি গড়তে বাংলাদেশিদেরও অবদান আছে।

শুধু বাংলাদেশ রাষ্ট্রের জন্য না, মানবতার স্বার্থে লাখ লাখ ক্ষুধার্ত মানুষকে বাঁচাতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কনডেম সেলে স্বাধীনতা নিয়ে কি ভাবতেন বঙ্গবন্ধু?

আপডেট সময় : ০৯:০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১