ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ২১৬ বার পড়া হয়েছে

ঢামেক প্রতিবেদক;

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিফাত ভূঁইয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) রাত নয়টার দিকে কামরাঙ্গীরচরের ছাতা মসজিদ বরিশাইল্লা গলি এলাকায় এ ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় সিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিফাতের কর্মরত কারখানার মালিক ফজলুল হক জানান, ঘটনার সময় কামরাঙ্গীরচর বরিশাইল্লা গলি এলাকায় সিফাত একটি দোকানে চটপটি খাচ্ছিল। এ সময় শুভ (১৫) নামের এক কিশোরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুভ সহ ২/৩ জন মিলে তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় সিফাত। রক্তাক্ত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কামরাঙ্গীরচর ছাতা মসজিদ এলাকায় তার একটি বোর্ড কার্টুন কারখানা রয়েছে। ওই কারখানায় সিফাত কাজ করত। সিফাত তারা মসজিদ সংলগ্ন লবণের ফ্যাক্টরি এলাকায় তার নানা আকবর আলীর বাসায় থাকত। তার বাবার নাম পলাশ মোল্লা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

আপডেট সময় : ১০:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১