ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বরিশাল মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ফের বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ২২৭ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো;

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবে ফের ত্রুটি দেখা দিয়েছে। ফলে এ ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

ফলে ২৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্ধ হল এ ল্যাব। শুক্রবার রাত ৯টার দিকে কারিগরি ত্রুটি দেখা গেলে ল্যাবের কার্যক্রম বন্ধ ঘোষণা করে শেবাচিম কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ ডিসেম্বর পিসিআর ল্যাবটি অচল হয়ে গিয়েছিল। ওই সময় প্রায় ১ সপ্তাহ করোনা পরীক্ষা বন্ধ ছিল।

বিভাগীয় শহর বরিশালে একমাত্র পিসিআর ল্যাবে ত্রুটি দেখা দেয়ায় আটকে গেছে সংগ্রহকৃত ৩৮৯টি করোনার নমুনা পরীক্ষা। এর মধ্যে বিদেশগামী ৩০ জনের নমুনাও রয়েছে।

শুক্রবার রাত ৯টায় পিসিআর ল্যাবপ্রধান মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম আকবার কবীর একটি চিঠি পাঠান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সরওয়ারের কাছে।

কারিগরি ত্রুটির কথা জানিয়ে চিঠিতে বলা হয়- ১ জানুয়ারি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছিল। নমুনা বিশ্লেষণের সময় অস্বাভাবিক রিডিং দেখা যায়। তাই সাময়িক সময়ের জন্য ল্যাবটি বন্ধ করে দেয়া হয়েছে।

ডা. একেএম আকবার কবীর জানান, জমা থাকা নমুনা বিভাগীয় পরিচালকের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। বিদেশগামীদের নমুনার বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে। হঠাৎ করে শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ। বিভাগের মধ্যে ভোলায় আরেকটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও সেখানে দিনে একশ’র বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশাল মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ফের বন্ধ

আপডেট সময় : ১১:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১