ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল থেকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে ১৭টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্বর্ণের বারগুলো জিতেন ধর ও ধীরেন ধর নামের দুই ভাই স্থানীয় এক জুয়েলার্স ব্যবসায়ীকে দিতে সোমবার সকালে রাজশাহী বাস টার্মিনালে পৌঁছান। বাস থেকে নামার পর আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে একদল যুবক তাদের কাছ থেকে বারগুলো ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের বোয়ালিয়া মডেল থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, প্রতিটি বারের ওজন ১০ ভরি করে। মোট ১৭০ ভরি স্বর্ণের দাম প্রায় দেড় কোটি টাকা। বারগুলো নিয়ে বালিয়াপুকুর এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় যাচ্ছিলেন ওই দুই ভাই। তারা বাস থেকে নামতেই অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে বারগুলো ছিনিয়ে নিয়ে যায় একদল যুবক। সে সময় ছিনতাইকারীরা নিজেদের আইনশৃংখলা বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তারা একেক সময় পুলিশকে একেক রকম তথ্য দিচ্ছেন। এ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ১১:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০