ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান, ৭০ দিন পর বিয়ে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

বিয়ের দাবিতে ৭০ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই দুলালী রানীর বিয়ে সম্পন্ন হলো। বৃহস্পতিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর বানিয়া পাড়ায় ছেলের বাড়িতে
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ বিয়ে সম্পন্ন হয়।

দুলালী রানীর বাবা অখিল বর্মন জানান, সকালের সহযোগিতা ও সুবিচার পেয়ে মেয়েকে বিয়ে দিতে পারলাম। এ জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার মেয়ের বৈবাহিক জীবন যাতে সুন্দর হয় তার জন্য আশীর্বাদ কামনা করছি।

তাপস ও দুলালীর বিয়েতে গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান (দুলাল), সাধারণ সম্পাদক রইছ উদ্দিন (সাজু), রায়হান উদ্দিন (রিপন), গড়েয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাজেদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের এই আনুষ্ঠানিক বিয়েতে ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ প্রকাশ করেন এলাকাবাসী।

প্রসঙ্গত, নিজেদের প্রেম ও ভালোবাসাকে ছেলের পরিবার মেনে না নেওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেও ভাগ্যের জোরে সে যাত্রায় বেঁচে গিয়েছিল ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুরের বানিয়া পাড়া গ্রামের অখিল চন্দ্র বর্মন মেয়ে ও গড়েয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী দুলালী রানী (১৯)।

এ ঘটনায় গড়েয়া ইউনিয়ন পরিষদে বাবার দায়ের করা অভিযোগের সালিশ বৈঠকে প্রেমিকের পরিবার দুই দফায় সময় নিয়েও প্রেমিককে হাজির করাতে ব্যর্থ হন মেয়ে পক্ষ। কোনো উপায় না পেয়ে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে গত ২৪ সেপ্টেম্বরে প্রেমিক তাপসের বাসায় অবস্থান নেয় প্রেমিকা দুলালী রাণী।

অপরদিকে এ ঘটনায় বাড়ি-ঘর ছেড়ে আত্মগোপনে চলে যায় প্রেমিক তাপসের বাবা পরেশ চন্দ্র বর্মন ও তার পরিবার। অবশেষে সকলের সহযোগিতায় সেই দুলালী রানীর সাথে তাপস বর্মনের আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান, ৭০ দিন পর বিয়ে!

আপডেট সময় : ১১:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০