ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

কোরআন ছিঁড়ে টুকরো টুকরো করে পোড়ায় এই কবিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ২১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

কোরআন শরীফ ছিঁড়ে টুকরা টুকরা করা ও পোড়ানোর কারণে মনির হোসেন (৩৩) নামে এক ফকিরকে (কবিরাজ) গ্রেপ্তার করেছে পুলিশ। শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ঘটে এমন ঘটনা। এ ঘটনায় জাহাঙ্গীর হাওলাদার নামে একজন থানায় অভিযোগ করেন।

মনির হাওলাদার উপজেলার সিড্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমির হোসেন হাওলাদারের ছেলে। এর আগে বেশ কয়েক বছর জেল খেটেছে মনির।

বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভণ্ড কবিরাজ মনির কোরআনের পাতা ছিঁড়ছে- এমন একটি ছবি ভাইরাল হয়।

এরপর থেকেই ডামুড্যা উপজেলায় বিভিন্ন স্থানে প্রতিবাদের ঝড় ওঠে। ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ মনিরের ফাঁসির দাবি জানান।

একই এলাকার জাহাঙ্গীর হাওলাদার বলেন, ভণ্ড ফকির মনির কোরআন অবমাননা করে মুসলমানের সর্বোচ্চ ধর্মীয়গ্রন্থ পবিত্র আল কোরআনের পাতা ছিঁড়ে কুফরি কালাম করে মানুষকে ধোঁকা দিচ্ছে। তাই আমি বাধ্য হয়েই মনির হাওলাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করি।

এলাকাবাসী জানান, কোরআনকে অবমাননা করে দীর্ঘ দিন যাবত মনির বিভিন্ন রোগের ঝাড়ফুঁক দিয়ে আসছে। ফকিরগিরি ও তাবিজে মানুষের উপকার হয় বলে অনেকেই জানান কিন্তু সে কীভাবে এটা করত তা কেউ জানত না। এছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে বেশ কয়েকটি।

ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান বলেন, আমরা ঘটনা শুনে তদন্ত যাই। মনির হাওলাদারকে গ্রেপ্তার করে শরীয়তপুর আদালতে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কোরআন ছিঁড়ে টুকরো টুকরো করে পোড়ায় এই কবিরাজ

আপডেট সময় : ১১:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০