ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০ ২৩০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি;  বাগেরহাটের ফকিরহাটে ২৫ বছর বয়সী এক এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত ভ্যানচালককে (২৭) আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়।

এসময় মামুনের কাছ থেকে ভিডিও ধারণ করা একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। সকালে ওই এনজিওকর্মী চারজনের বিরুদ্ধে গণধর্ষণ ও ভিডিও ধারণের কথা উল্লেখ করে ফকিরহাট থানায় অভিযোগ করে।

অভিযুক্তরা হলেন, জারিয়া মাইট কুমড়া এলাকার রাজমিস্ত্রি ফিরোজ (২৮), দিনমজুর মুসা (২৬), ভ্যানচালক রাজু (২৯) ও মামুন (২৭)।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, ওই এনজিওকর্মীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ভ্যানচালক মামুনকে আটক করি। মামুনের কাছ থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওই নারী যে বাড়িতে ভাড়া থাকতেন, তার রুমের পাশে এক ছেলে শিক্ষার্থী ভাড়া থাকতেন। অভিযুক্ত ওই চার ব্যক্তি শনিবার গভীর রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন। ছেলে শিক্ষার্থীর সঙ্গে ওই নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে ব্লাকমেইল করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা ওই নারীকে ধর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ

আপডেট সময় : ১০:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০