ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

করোনা আক্রান্ত ট্রাম্প-মেলানিয়ার সুস্থতা কামনা করে মোদীর টুইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০ ২৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

সস্ত্রীক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) সকালে এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

খবরটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয় ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করে তার টুইটটি শেয়ার করেছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টা ৪৬ মিনিটের দিকে টুইটটি শেয়ার করেন নরেন্দ্র মোদী।

টুইটে তিনি বলেন, ‘আমার বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির (মেলানিয়া ট্রাম্প) দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের কামনা করছি।’

তার ঘণ্টাখানেক আগে দেওয়া ওই টুইট বার্তায় ট্রাম্প বলেন, “কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।”

এর আগে করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। তার নাম হোপ হিকস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস।

ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্ধারিত তিনটি বিতর্কের প্রথমটি অনুষ্ঠিত হয় এদিন।

এমনকি বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গে ছিলেন ৩১ বছর বয়সী ওই নারী। হোপ হিক্স এখনও করোনা ভাইরাস পজিটিভ বলেও জানিয়েছেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা আক্রান্ত ট্রাম্প-মেলানিয়ার সুস্থতা কামনা করে মোদীর টুইট

আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০