ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘চাঁদা না দেওয়ায়’ বরিশালে কলেজ প্রধান সহকারীর উপর ছাত্রলীগের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে

দাবি করা চাঁদা না পেয়ে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে প্রধান সহকারীর উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে কলেজের প্রধান সহকারীর কক্ষে এই ঘটনা ঘটে।

হামলায় আহত প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান সুমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন কলেজ অধ্যক্ষ।

কলেজ সূত্র জানায়, শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করেছিলেন প্রধান সহকারী ওয়াহেদুজ্জামান।

তিনি জানান, আজ দুপুর সোয়া ১টার দিকে ইতিপূর্বে ছাত্রত্ব বাতিল হওয়া রাকিবের নেতৃত্বে উত্তম সহ ৫/৬ জন তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ পরিচয়ধারীরা হামলা চালায়। তারা তাকে চর-থাপ্পড় আর এলোপাতাড়ি লাথি-ঘুষি দিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

প্রধান সহকারীর উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা বলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘চাঁদা না দেওয়ায়’ বরিশালে কলেজ প্রধান সহকারীর উপর ছাত্রলীগের হামলা

আপডেট সময় : ০৮:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০