ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ২৭৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডে খালেক সিম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিহত গৃহবধূ নূর নাহার পান্না (৩২) চরপার্বতী ইউনিয়নের খালেক সিম্যানের বাড়ির আমিরুল হকের স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বামী আমিরুল হক জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। কে বা কারা সন্ধ্যায় তার স্ত্রীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করে বসত ঘরের পাশের পুকুরে ছুরিসহ লাশ ফেলে দিয়ে যায়। একপর্যায়ে বাড়ির লোকজন নিহতের ছুরিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত হত্যার কোনো কারণ জানা যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কোম্পানীগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০