ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিলেট ও খাগড়াছড়িতে গণধর্ষণ : সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নিন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ৩০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

সিলেটের এমসি কলেজে গৃহবধূ এবং খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

এক বার্তায় তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, শুক্রবার ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এলে ছয়-সাতজন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে কলেজ ছাত্রাবাস এলাকায় গণধর্ষণ করে। তার স্বামী প্রতিবাদ করলে মারধর করে আটকে রাখা হয়। আসামিদের কেউ এখনো গ্রেফতার হয়নি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের।

অন্যদিকে খাগড়াছড়িতে ধর্ষণের শিকার তরুণীর মায়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম থেকে জানা যায়, বুধবার রাতে নয়জন ডাকাত ঘরে ঢুকে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে অস্ত্রের মুখে ধর্ষণ করে এবং ঘরের জিনিসপত্র ও গহনা লুটপাট করে। ঘটনার সঙ্গে জড়িতদের মধ্য হতে সাতজন আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়েছে বলে জানা যায়।

এসব ঘটনায় বিষয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী মনে করেন, একের পর এক ধর্ষণের ঘটনা অত্যন্ত জঘন্য, ঘৃণ্যতম ও উদ্বেগের কারণ যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারী ও শিশুর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা আবশ্যক। এ বিষয়ে সরকার আরও কঠোর হতে হবে। ধর্ষক যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

বিচারহীনতার কারণে দিনদিন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এতে দেশের মানবাধিকার কর্মীরা উদ্বিগ্ন। এভাবে চলতে থাকলে দেশের আইনশৃঙ্খলা চরমভাবে অবনতি ঘটবে। সিলেটের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করে এবং খাগড়াছড়ির ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেট ও খাগড়াছড়িতে গণধর্ষণ : সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নিন্দা

আপডেট সময় : ১১:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০