ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঘুষ চাওয়ার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

জমি বন্দোবস্তের আবেদন ফাইল আটক রেখে ঘুষ চাওয়ার প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে মো. জামাল মোল্লা নামের এক মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রোববার ওই মুক্তিযোদ্ধা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তবে, ভূমি অফিসে ঘুষ চাওয়া ও মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দায়ের করা লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা জামাল মোল্লা উল্লেখ করেন- তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামের বাসিন্দা।

তিনি ‘এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুসারে চাষাবাদের জন্য তার জমির পাশে একটি অনাবাদি ও অকৃষি জমির বন্দোবস্ত পেতে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে একটি আবেদন করেন।

আবেদনের পর ৬ মাসের বেশি সময় ওই আবেদনটি সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে পড়ে থাকে। সম্প্রতি এ বিষয়ে খোঁজ নিতে গেলে ওই অফিসের সার্ভেয়ারের সহযোগী ওমেদার মো. সোহাগ কাজ করিয়ে দেয়ার কথা বলে মুক্তিযোদ্ধা জামাল মোল্লার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন।

মুক্তিযোদ্ধা জামাল মোল্লা অভিযোগে আরও উল্লেখ করেন- ১৬ জুলাই সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে গিয়ে তিনি ফাইল আটক ও ঘুষ চাওয়ার প্রতিবাদ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন তাকে অপমান করে ওই অফিস থেকে বের করে দেন। তবে, এ ঘটনা সম্পূর্ণ রূপে অস্বীকার করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘুষ চাওয়ার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

আপডেট সময় : ০৯:৩৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০