ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

যুবলীগ নেতার মামলায় ছাত্রলীগ নেতা জেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; মানিকগঞ্জ;

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদি হয়ে মামলাটি করেছিলেন।

শুক্রবার (৩ জুলাই) তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপপুলিশ পরিদর্শক আব্দুস সালাম জানান, স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা খান তার ফেসবুক পেজে নারী কেলেংকারী, ভূমি দস্যু আখ্যায়িত করে স্ট্যাটাস দেয়। এতে ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদি হয়ে হামজা খানসহ তিনজনকে আসামি করে ১৩ জুন তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহর থেকে হামজা খানকে গ্রেফতার করা হয়। এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল বলেন, হামজা খান যে অপরাধ করেছে তার দায় দল কখনোই নেবে না। সংসদ সদস্য নাঈমুর রহমানকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা খানকে শোকোজ করা হয়েছিল। কিন্তু হামজা খান ওই শোকোজের কোনো জবাব দেয়নি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এরপর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুবলীগ নেতার মামলায় ছাত্রলীগ নেতা জেলে

আপডেট সময় : ০৯:০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০