ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ধান শুকানো নিয়ে চাচার হাতে ভাতিজা খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

হাসান সিকদার, টাঙ্গাইল; টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে ভাতিজা খুন হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা সোহাগ মিয়ার (২১) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে।
সত্যতা নিশ্চিত করে আনেহলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালকুদার শাহজাহান বলেন, উঠানে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার আজমত আলী ও আকসের আলীর সঙ্গে ভাতিজা সোহাগ মিয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় মাথায় লাঠির আঘাতে ভাতিজা সোহাগ মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধান শুকানো নিয়ে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট সময় : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০