ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছাত্রাবাসে ঢুকে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ২০৭ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি;

বগুড়া শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাসে পূর্ব শত্রুতার জেরে ওয়ার্ড যুবলীগের নেতা ফিরোজ মিয়া খুন হয়েছেন। নিহত ফিরোজ বগুড়া পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ফিরোজের দুই বন্ধু।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, মঙ্গলবার জহুরুল নগর এলাকার মাহী ছাত্রাবাসে ফিরোজ মিয়াসহ চার জন তাস খেলছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ৮ থেকে ১০ জন যুবক অতর্কিতে ছাত্রাবাসে ঢুকে তাদেরকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। শেষে হামলাকারীরা সটকে পড়লে স্থানীয়রা আহত অবস্থায় ফিরোজ এবং তার দুই বন্ধু ইমরান ও মশিউরকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে তাদের ধারণা পূর্ব শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

নিহত ফিরোজ মিয়া ২০১৮ সালে চকসুত্রাপুরে শাকিল হোসেন ওরফে বি-ক্লাস শাকিল হত্যামামলার আসামি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, শাকিল হত্যা মামলার পর থেকেই ফিরোজ যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে বরাবরই অনুপস্থিত থেকেছেন। স্থানীয় যুবলীগে রাজনৈতিক কোনো বিরোধ নেই। তাই তাদের ধারণা, ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রাবাসে ঢুকে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৩০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০