ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু লাখ ছাড়ালো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ২৬৫ বার পড়া হয়েছে

করোনায় যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক;

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ‍মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক লাখ ৫৭২ জন করোনায় মারা গেছে। করোনায় সর্বাধিক মৃত্যুর পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক আক্রান্তও হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যেই ২৯ হাজার ৪৫১ জন করোনায় মারা গেছে। এছাড়া সেখানে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। নিউইয়র্কের পর আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে নিউজার্সির অবস্থান। এই রাজ্যে ১১ হাজার ১৯৭ জন করোনায় মারা গেছে। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৫৭ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে ৬ ফেব্রুয়ারি এক ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু বৈশ্বিক এই মহামারিকে শুরুর দিকে খুব একটা গুরুত্ব দেয়নি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুর দিকে এটাকে ফ্ল্রর সঙ্গেও তুলনা করেছিলেন।

এদিকে যেসব দেশে করোনার সংক্রমণ কমে আসছে, সেসব দেশে দ্বিতীয় দফায় করোনা আঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। তারা বলছে, করোনার বিস্তার রোধে যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল তা তাড়াতাড়ি তুলে নিলে ‘তাৎক্ষণিকভাবে দ্বিতীয় দফায়’ সংক্রমণ ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু লাখ ছাড়ালো

আপডেট সময় : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০