ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

হাসান সিকদার, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১জন। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দরুনসাইট্রা এলাকা ও সকালে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকি এলাকায় এ ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আদম আলী বলেন, ঢাকাগামী একটি পিকআপভ্যান মহাসড়কের সদর উপজেলার দরুনসাইট্রা এলাকায় একটি ব্রিজের কাছে পৌঁছালে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এঘটনায় আহত হয়েছে ছয় জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা শ্রমিক বলে জানা গেছে। এদিকে মির্জাপুরে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটো খাদে পড়ে আবুল হোসেন (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। নিহত আবুল হোসেন ওই ইউনিয়নের গোড়াকি উত্তরপাড়া গ্রামের মীর আলীর ছেলে। লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সকালে একটি অটো যাত্রী নিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিলো। অটোটি গোড়াকি ভোটঘর এলাকার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়। আহত হয় আরও পাঁচ জন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১১

আপডেট সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০