ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন নিউইয়র্কের ৫ হাজারের বেশি পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ২৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ৫ হাজারের বেশি পুলিশ সদস্য কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের করোনাভাইরাস নিয়ে করা প্রাত্যহিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ৫ হাজার ৪৫৭ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।

তারা ইতোমধ্যেই পুরোদমে কাজে ফিরেছেন। এখন পর্যন্ত নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ৫ হাজার ৬৪৮ সদস্যের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

তবে এখনও অসুস্থ রয়েছেন ১৪৯ পুলিশ সদস্য। এর মধ্যে ১১১ জন পোশাকধারী এবং ৩৮ জন বেসামরিক সদস্য।

রেস্টুরেন্ট, বার, সুপারমার্কেট, সেলুন এবং বিভিন্ন স্থানে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছে পুলিশ সদস্যরা।

তারা লোকজনকে করোনা সম্পর্কে সচেতন করছেন এবং প্রশাসনের জারি করা নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সব দেশকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।

নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৮৪৭ জন। অপরদিকে মারা গেছে ২৮ হাজার ৩২৫ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৭০ হাজার ৯৯টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন নিউইয়র্কের ৫ হাজারের বেশি পুলিশ

আপডেট সময় : ০৩:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০