সাংসদ শহীদুজ্জামান সরকার করোনামুক্ত
- আপডেট সময় : ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ২৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; শনিবার (১৬ই মে) দুপুরে সাংসদ শহীদুজ্জামানের পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায় শুক্রবার দ্বিতীয় টেস্টে তার করোনা ‘নেগেটিভ’ এসেছে।
সাংসদ শহীদুজ্জামান সরকারের শরীরে গত ১লা মে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকায় তার জন্য বরাদ্দ ন্যাম ভবনের ফ্ল্যাটে অবস্থান করছেন। তিনি ওই বাসাতে থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার শরীরে জটিল কোনো উপসর্গ দেখা দেয়নি।
সাংসদের ব্যক্তিগত সহকারী রানা মাহমুদ তার ফেসবুক অ্যাকাউন্টে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলের ছবি দিয়ে স্ট্যাটাস দেন। তিনি লিখেন, ‘পরপর দ্বিতীয় টেস্টে সাংসদ শহীদুজ্জামান সরকারের শরীরে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি তার ঢাকার বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরও ১৪ দিন সঙ্গনিরোধ (কোয়ারেন্টিন) অবস্থায় থাকতে হবে।
সাংসদ শহীদুজ্জামানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে যাওয়া পরিবারের সদস্য, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের কারো শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি।




















