ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

১৮ বস্তা চাল চুরি করে মহিলা মেম্বার কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ১৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি ১৮ বস্তা চালসহ নিলুফা আক্তার নামে এক নারী ইউপি সদস্যকে আটকের পর এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলার চরইসলামপুর গ্রামে ওই নারী ইউপি সদস্যের নিজ বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নিলুফা চরইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউপি সদস্য নিলুফা নিজ ঘরে আত্মসাতের উদ্দেশ্যে সরকারি চাল মজুদ করে রেখেছেন- জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) মাধ্যমে এমন তথ্য পেয়ে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিলুফার বসত ঘর থেকে ১৮ বস্তা (৩০ কেজি বস্তা) সরকারি চাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, অসৎ উদ্দেশ্যে ইউপি সদস্য তার বাড়িতে সরকারি চাল মজুদ রেখেছিলেন। সেজন্য তাকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১৮ বস্তা চাল চুরি করে মহিলা মেম্বার কারাগারে

আপডেট সময় : ১১:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০