ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের এক থানার ওসিসহ ১৩ পুলিশ করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট; চট্টগ্রামে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ ১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় আরও চার চিকিৎসকসহ ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করা নমুনা পরীক্ষায় এ সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৫১২ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।

সেখ ফজলে রাব্বী জানান, বিআইটিআইডি ল্যাবে এদিন ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়, ৪৯ জনের সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৩৮ জন এবং বাকি ১১ জন ভিন্ন জেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ৪৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

সিভাসু ল্যাবে বুধবার মোট ৪৬ টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে জানিয়ে সিভিল সার্জন বলেন, এর মধ্যে চট্টগ্রাম জেলার ১২ জন এবং বাকিরা ভিন্ন ভিন্ন জেলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামের এক থানার ওসিসহ ১৩ পুলিশ করোনায় আক্রান্ত

আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০