ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ধামইরহাটে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

ধামইরহাটে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি,
নওগাঁর ধামইরহাটে কিশোরী মেয়েকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই মেয়ের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গেল রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত সিলিমপুর গোয়ালপাড়া এলাকার হেমন্ত চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী অখিল চন্দ্র মণ্ডল (৩৫) পেশায় একজন মুদি ব্যবসায়ী।

ওইদিন সে দোকানে ব্যবসার কাজে লিপ্ত থাকলে ও তার স্ত্রী জয়ন্তী রানী মণ্ডল সংসারের কাজে বাড়ির বাইরে থাকায় তার কিশোরী মেয়ে ছন্দ নাম রিপাকে (১৩) বাড়িতে একা পেয়ে একই এলাকার নরেশ চন্দ্র মণ্ডলের ছেলে অসীম চন্দ্র মণ্ডল (২০) ওই কিশোরী মেয়ের ইচ্ছার বিরুদ্ধে শরীরের জামাকাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়ের চিৎকার শুনে তার মা জয়ন্তী রানী আসলে আসামি তাকে নানান কথায় ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

পরে বিষয়টির সমাধান নিয়ে হেমন্ত চন্দ্র ও তার স্ত্রী দুজন আসামির বাবা ও মাকে অবগত করলে তারা একপর্যায়ে আরও চড়াও হয়ে ওঠে। পরে মেয়ের সম্মানের কথা চিন্তা করে সঠিক বিচারের দাবিতে ওই ভুক্তভোগী মেয়ের বাবা আসামি অসীম চন্দ্র মণ্ডল ও তার বাবা নরেশ চন্দ্র ও মা শ্রীমতি লক্ষ্মী রানী মণ্ডলকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাসান সরদার জানান, গতকাল সোমবার অভিযোগ হাতে পেয়েছি। এ বিষয়ে এখনও কোনও মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধামইরহাটে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৯:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০