সংবাদ শিরোনাম :
বরগুনায় ভাতিজার হাতুড়ির আঘাতে চাচা খুন!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ২২৭ বার পড়া হয়েছে

মোঃ সালমান; বরগুনা: বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে মজিবর রহমান নামে এক ব্যাক্তি হাতুরির আঘাতে নিহত হয়েছে। নিহত ব্যাক্তি সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামের বাসিন্দা।
দের মাস আগে মোবাইল চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলে খোকন সর্দারের সাথে কলহের সৃষ্টি হয় নিহত মজিবর রহমানের।
এরই জের মঙ্গলবার বেলা ১১ টায় বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে খোকন সর্দার হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মজিবর রহমানকে। পরে গুরুতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


























