ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

অবৈধ ব্লাড ব্যাংক ও ফার্মেসি পরিচালনার দায়ে তিন যুবকের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

অবৈধ ব্লাড ব্যাংক ও অনুমোদনহীন ফার্মেসি পরিচালনার দায়ে ৩ যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বগুড়ায় অবৈধ ব্লাড ব্যাংক ও লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনার দায়ে তিনজনকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় বর্ষণ ফার্মেসি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান শেষে এই আদেশ দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, হাসপাতাল এলাকায় বর্ষণ মেডিসিন ফার্মেসি নামের এই প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন না থাকলেও দীর্ঘদিন ধরে ওষুধ এবং রক্ত বেচাকেনা করে আসছে। সুমন, নিহার রঞ্জন ও রাসেল নামের তিন যুবক প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকে। তারা যেসব ওষুধ বিক্রি করে থাকে তার বেশিরভাগেরই মেয়াদোত্তীর্ণের তারিখ ও দাম বাড়িয়ে বিক্রি করে আসছিলো।

অনুমোদন ছাড়া যে ব্লাড ব্যাংক তারা পরিচালনা করে যাচ্ছিলো, সেখানেও মিলেছে বেশ কয়েক ব্যাগ নষ্ট-পুরনো রক্ত। এসব ওষুধ এবং রক্ত দালালদের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন রোগীর কাছে বিক্রি করতো এই তিন যুবক। এছাড়াও সেখানে মিলেছে মাদক সেবনের নানা সরঞ্জামো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে আটক তিনজন এসব অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি সেখান থেকে জব্দ করা ওষুধ ও রক্ত ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অবৈধ ব্লাড ব্যাংক ও ফার্মেসি পরিচালনার দায়ে তিন যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০