ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে

হাসান সিকদার, টাঙ্গাইল;
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর মাহিম (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ডুবাইল মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহিম ওই গ্রামের মহির উদ্দিন মণ্ডলের ছেলে ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাহিমের মামা মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন,প্রতিবেশি আব্দুল আলিমের ছেলে বুশ মিয়ার (১০) সঙ্গে মাহিম শুক্রবার বিকালে খেলতে যায়। বুশ মাহিমকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। তারপর বুশের বাবা আলিম সেখানে মাহিমকে মারধর করে। এই সময় বুশ বাঁধা দেওয়ায় তাকেও মারা হয়। এরপর থেকেই মাহিম নিখোঁজ। গতকাল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে আলিমের বাড়ির সামনে থেকে মাহিমের লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মিয়া বলেন,সকালে স্থানীয়রা বিষয়টি জানায়। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০