ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

শরীয়তপুরে ভিজিএফের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

UP chairman arrested with VGF rice in Shariatpur

শরীয়তপুর প্রতিনিধি;

শরীয়তপুরে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের ৩৫ বস্তা চালসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা রতন (৫২) ও একই ইউনিয়নের সচিব জাহাঙ্গীর আলমকে (৩৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে আরশিনগর ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করা হয়। স‌খিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওই ইউনিয়ন পরিষদ থেকে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের ৩৫ বস্তা চাল উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

জানা যায়, ওই ইউপি চেয়ারম্যান ও সচিব জেলের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করে ওজনে কম দেয়। পরে অভিযোগ পেয়ে এনএসআই-এর ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল সরেজমিন তদন্তে গিয়ে বিষয়টির সত্যতা পায়। একই সঙ্গে তারা ৩৫ বস্তা বিজিএফের চাল উদ্ধার করে।

এরপর ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিবকে আটকের নির্দেশ দেন।

পরে পুলিশ তাদের আটক করেন। ‌স‌খিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ব‌লেন, সংবাদ পেয়ে তা‌কে চালসহ আটক করে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এ ঘটনায় সখিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীভ বলেন, বৃহস্পতিবার আরশিনগর ইউনিয়নের ৫৮৪ জন জেলে ৪০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু জেলেদের চাল কম দিয়ে ৩৫ বস্তা (১০৫০ কেজি) আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান ও সচিব। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন পরিষদ থেকে ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয় এবং ইউপি চেয়ারম্যান ও সচিবকে আটক করা হয়।

এছাড়া, আজ বৃহস্পতিবার (০৭ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপন ও ৩ নং ওয়ার্ডের সদস্য মো. মোফাজ্জেল ব্যাপারী এবং ৯ নং ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শরীয়তপুরে ভিজিএফের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

আপডেট সময় : ০৮:১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০